৮১ বছর বয়সে ১১,৮১১ ফিট উচ্চতায় ৫০ কিলোমিটার ট্রেকিং !
দি নিউজ লায়ন ; ৮১ বছর বয়সে ১১,৮১১ ফিট উচ্চতায় ৫০ কিলোমিটার ট্রেকিং ! নজির গড়লেন অভিনেতা মিলিন্দ সোমানের মা ঊষা সোমান। রবিবার মানেভঞ্জন থেকে ফালুট ৫০ কিলোমিটার ট্রেক করেন ঊষা সঙ্গে ছিলেন মিলিন্দ এবং পুত্রবধূ অঙ্কিতা। হিমালয়ান মাউন্টেনেরিং ইন্সিটিটিউটের পক্ষ থেকে তাঁদের সংবর্ধনাও দেয়া হয়।
এর আগে দার্জিলিং ম্যারাথনে অংশগ্রহণ করে চমকে দিয়েছিলেন ঊষা। মায়ের ট্রেকিং প্রসঙ্গে মিলিন্দ জানান, ২০ বছর পর মা ট্রেক করলেন। সান্দাকফুতে ট্রেকিংয়ের ব্যাপারে তিনি প্রথম থেকেই প্রচন্ড আগ্রহী ছিলেন। এটা তাঁর কাছে স্বপ্ন পূরণের মতো।
ঊষা নিজে অবশ্য বয়সকে গুরুত্ব দিতে নারাজ। তিনি জানান, আসল বিষয় হলো ইচ্ছা শক্তি। সেটা থাকলে বয়স কখনও বাধা হতে পারে না। অন্য যাবতীয় প্রতিবন্ধকতাও জয় করা যায়।

Post a Comment